পুবের কলম ওয়েবডেস্ক : ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মনমোহন সিং। ১৩ অক্টোবর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিলেন।
আরও পড়ুন:
১৩ অক্টোবর দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয়েছিল মনমোহন সিংকে।
হাসপাতালে ভর্তির সময় তাঁর জ্বর এবং দুর্বলতা।হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেশর ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি। দিন দশেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সুস্থ হতে আরও কয়েকটি হাসপাতালেই থাকতে হবে তাঁকে। হাসপাতাল থেকে বাড়ির ফেরায় তাঁর পরিবারে ফিরল স্বস্তি ।আরও পড়ুন:
গত এপ্রিলে কোভিড টিকার জোড়া ডোজ নেওয়ার পরও করোনাতে আক্রান্ত হয়েছিলেন ৮৯ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রী। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দিন দশেক পরই কোভিড পজিটিভ হন তিনি।
একাধিক উপসর্গ নিয়ে তাঁকে ভরতি করা হয় দিল্লির এইমসে। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় বিশেষ টিম। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন চিকিৎসকরা। তবে সে যাত্রা ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।আরও পড়ুন:
এই প্রথম নয়, এর আগে গত বছর মে মাসেও বুকে ব্যথা নিয়ে এইমসে ভরতি হয়েছিলেন মনমোহন সিং। সেবারও কার্ডিও ওয়ার্ডে তাঁর চিকিৎসা হয়েছিল। প্রথমেই যেহেতু তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল, তাই অনেকেই উদ্বিগ্ন হয়েও উঠেছিলেন।