পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যবসায়ীদের জন্য সুখবর।কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমল ১৭ টাকা। বুধবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন:
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৫১ টাকা ৫০ পয়সা।
এপ্রিলে এই দাম ছিল ১ হাজার ৮৬৮ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হল ১৭৪৭ টাকা ৫০ পয়সা। একইভাবে মুম্বইতেও ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছে। বাণিজ্যনগরীতে সিলিন্ডার প্রতি বাণিজিক এলপিজির দাম ১৬৯৯ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৯০৬ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম একই আছে।আরও পড়ুন:
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম ঠিক করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের ঠিক আগে সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে গতমাসে দাম সামান্য বেড়েছিল।বাণিজ্যিক গ্যাসের দাম কমায় চাপ কমবে ব্যবসায়ীদের।