পুবের কলম, ওয়েবডেস্কঃ গান্ধি জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় 'গডসে জিন্দাবাদ' ট্রেন্ড হওয়া নিয়ে বিজেপি সাংসদ বরুণ গান্ধি ক্ষোভ প্রকাশ করেছেন। বরুণ গান্ধি বলেন, যারা 'গডসে জিন্দাবাদ' ট্যুইট করছেন, সেই লোকেরা দায়িত্বহীনভাবে দেশকে লজ্জিত করছে।
আরও পড়ুন:
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধিকে গুলি করে হত্যা করেছিল। এ জন্য গডসেকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
বরুণ গান্ধি ট্যুইট বার্তায় বলেন, ভারত বরাবরই আধ্যাত্মিক মহাশক্তি। কিন্তু মহাত্মা (মহাত্মা গান্ধি) যিনি তাঁর অস্তিত্বের মাধ্যমে আমাদের জাতির আধ্যাত্মিক ভিত্তি প্রকাশ করেছেন এবং আমাদের একটি নৈতিক অধিকার দিয়েছেন যা আজও আমাদের সবচেয়ে বড় শক্তি।
আরও পড়ুন:
২ অক্টোবর দিনটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধি ১৮৬৯ সালের এই দিনে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন।
২ অক্টোবর প্রতিবছর গান্ধি জয়ন্তী হিসেবে পালিত হয়। গান্ধি জয়ন্তী উপলক্ষে ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ ট্যুইটারে ট্রেন্ড করা হচ্ছে। ৬১ হাজারেরও বেশি মানুষ এই বিষয়ে ট্যুইট করেছেন। এ সব লোক গান্ধিজীর ঘাতক নাথুরাম গডসের সমর্থনে ট্যুইট করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ট্রেন্ডের সমালোচনা করেছেন।