বিশেষ প্রতিবেদন: বিশ্বের অন্যতম গরিব দেশ হাইতি। ক্যারিবিয়ান সাগরের এই দ্বীপরাষ্ট্রের আয়তন মাত্র ২৭,৭৫০ বর্গ কিমি। মোট জনসংখ্যা ১ কোটি ২০ লক্ষের কাছাকাছি। ছোট এই দেশটির বাসিন্দাদের অনেকে এতটাই গরিব যে, অনেক সময় কাদা দিয়ে তৈরি রুটি খেয়েও দিন কাটাতে হয় তাদের। হাইতির অন্যতম গরিব এলাকা শার্লিন ডুমাস। এই বস্তি এলাকার মানুষ দুপুরের খাবার হিসাবে সাধারণত বিশেষ কাদার রুটি খান।
মূল্যবৃদ্ধির কারণে হাইতির অনেক মানুষেরই এক বেলার খাবার জোটেনা। পেট ভরানোর তাগিদে মাটির তৈরি রুটিকেই তাই অবলম্বন করে নিয়েছেন তারা। কৃষি, পরিবহণ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে খাদ্যের দামও বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যবৃদ্ধির প্রভাব পড়লেও, ক্যারিবিয়ান সাগরে শুধুমাত্র আমদানির উপর নির্ভর করে থাকা দেশগুলিতে এর প্রভাব অনেক বেশি। ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্রগুলিতে গত দুই দশকে খাবারের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ২০০৭ সালে হওয়া ঘূর্ণিঝড় এবং ২০১০ সালে হওয়া ভূমিকম্পের কারণে রাষ্ট্রসংঘ হাইতিতে জরুরি অবস্থা ঘোষণা করে। সেই পরিস্থিতি থেকে এখনও ঠিকভাবে বেরিয়ে আসতে পারেনি দেশটি। শুনতে অবাক লাগলেও সত্যি যে- কাদার রুটি তৈরি করতে যে মাটি লাগে, তা নিয়েও রীতিমতো ব্যবসা ফেঁদে বসেছেন হাইতির এক দল মানুষ। হাইতিতে যে কাদা দিয়ে রুটি তৈরি হয়, তা নিয়ে আসা হয় হিনচে শহর থেকে। বিক্রি হয় ‘লা স্যালাইন’ বাজারে। বাজারের শাকসব্জি এবং মাংসের পাশাপাশি বিক্রি হয় এই মাটিও। প্রথমে বাজার থেকে সেই শুকনো মাটি কিনে আনা হয়। মাটি গুঁড়ো করে সেখান থেকে বাদ দেওয়া হয় নুড়ি-পাথর। এরপর সেটিকে আরও মিহি করে ভিজিয়ে কাদার মণ্ড তৈরি হয়। এরপর কাদার ওই মণ্ডে লবণ এবং মশলা মিশিয়ে রুটির মতো গোল করে বেলে নেওয়া হয়। গোলাকৃতির কাদার রুটি তৈরি হয়ে গেলে তা রোদে শোকানো হয়। রোদে দু’-তিন দিন শুকিয়ে নেওয়ার পর তা খাওয়ার জন্য নিয়ে আসা হয়। অনেক সময় তা বাজারেও বিক্রি করা হয়। কাদার রুটিতে পুষ্টিগুণ রয়েছে বলে দাবি করেন হাইতির বাসিন্দারা।খিদের জ্বালায় মাটির রুটি খাচ্ছেন হাইতির মানুষ !
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ০৮:২৭
আরও খবর
রুটি বিক্রির জমানো অর্থে মসজিদ তুরস্কে
পথ কুকুরকে খাওয়ার দিতে বাধা, মহিলাকে কামড়ে দিলেন পশুপ্রেমী নিজেই
বাবার হাতের ব্যাঙ রান্না খেয়ে মৃত্যু মেয়ের
কেরলে বিরিয়ানি খেয়ে মৃত্যু তরুণীর, তদন্তের নির্দেশ খোদ রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশের তারকা ক্রিকেটার, অথচ ভাত খাচ্ছেন কলাপাতায়
বাংলাদেশের তারকা ক্রিকেটার, অথচ ভাত খাচ্ছেন কলাপাতায়
ভোটের প্রতিশ্রুতি মিলতেই অনশন প্রত্যাহার করল মেডিক্যাল পড়ুয়ারা
ভোটের প্রতিশ্রুতি মিলতেই অনশন প্রত্যাহার করল মেডিক্যাল পড়ুয়ারা
নিয়মিত আলুর চিপস খাচ্ছেন! অজান্তেই ডেকে আনছেন অবাঞ্ছিত রোগবালাই
নিয়মিত আলুর চিপস খাচ্ছেন! অজান্তেই ডেকে আনছেন অবাঞ্ছিত রোগবালাই
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর