পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এলন মাস্ককে গাজা উপত্যকা সফরের আমন্ত্রণ জানিয়েছে হামাস। সোমবার হামাসের মুখপাত্র ওসামা হামাদান এক সংবাদ সম্মেলনে এই আমন্ত্রণ জানান।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সোমবার ইসরাইল সফরে গিয়েছিলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ কোম্পানি স্পেস এক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক এলন মাস্ক। ইসরাইলের প্রধান শহর তেল আবিবের পাশাপাশি গাজার সঙ্গে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইরেজ সীমান্তও পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন:
গত ৭ অক্টোবর এই সীমান্তেই হামলা চালিয়েছিল হামাস যোদ্ধারা। এই সফরে গিয়ে মাস্ক বলেছেন, ফিলিস্তিনের সব অঞ্চলকে ইসরাইলের প্রভাবমুক্ত করা জরুরি। মাস্কের ইসরাইল সফরের পরের দিন বেইরুটে এক সংবাদ সম্মেলনে হামাসের নেতা ওসামা হামদান বলেন, ‘আমরা তাকে গাজায় সফরের আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি আমাদের আমন্ত্রণ রক্ষা করে গাজায় আসেন, তাহলে স্বচক্ষেই দেখতে পাবেন এই উপত্যকার মানুষদের টার্গেট করে কতটা নির্মম ও ভয়াবহ ধংসযজ্ঞ চালানো হয়েছে।
’আরও পড়ুন:
সোমবার ইসরাইল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন মাস্ক। সেই সাক্ষাতে মাস্ক বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়াতে এবং হত্যায় উসকানি দেয় এমন সব প্রোপাগান্ডা বন্ধে সাধ্য মতো সব করবেন তিনি। পরে ইরেজ সীমান্ত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধের পর গাজা উপত্যকার পুনর্র্নিমাণে আমি সহযোগিতা করতে চাই, তবে তার আগে অবশ্যই এই উপত্যকাকে মৌলবাদী গোষ্ঠীর প্রভামুক্ত হতে হবে।’
আরও পড়ুন:
সফর শেষ করে সোমবারই আমেরিকায় ফিরে যান তিনি। পরের দিন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানান ওসামা হামদান।
আরও পড়ুন: