পুবের কলম, ওয়েবডেস্কঃ মুম্বইয়ে ধসে পড়ল বাড়ি। এই ঘটনায় কমপক্ষে সাতজন জখম হয়েছে। ৯ জনকে জীবিত অবস্থায় ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাণিজ্যনগরীর জয় মহারাষ্ট্র নগরের অ্যান্টপ হিল এরিয়ায় একটি একতলা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
আরও পড়ুন:
জোরকদমে উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন, একটি উদ্ধারকারী ভ্যান এবং দমকল বাহিনীর অন্যান্য সরঞ্জাম।
জখমদের সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছে।