পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারের গয়া জেলার মউনবারে মাওবাদীরা একই পরিবারের চারজন কে হত্যা করল। পুলিশের চর সন্দেহে এই চারজনকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন:
বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে দুটি বাড়ি।শনিবার গভীররাতে এই ঘটনা ঘটে। মউনবার গ্রামে পৌঁছেছে বিহার পুলিশের বিরাট দল।
আরও পড়ুন:
গয়া পুলিশ সূত্রে খবর সরযূ সিং ভক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। মেরে ঝুলিয়ে দেওয়া হয় একই পরিবারের চারজনকে। মৃতদের নাম সত্যেন্দ্র সিং, মহেন্দ্র সিং, মনোরমা দেবী এবং সুনীতা সিং। চারজনকে খুন করার পর দেওয়ালে বার্তাও লিখে গিয়েছে নকশালরা।এদের মধ্যে রয়েছেন দুজন মহিলাও।
আরও পড়ুন:
কেন এইভাবে একই পরিবারের চারজনকে হত্যা করা হল তার কারণও দেওয়ালে লিখে গিয়েছে মাওবাদীরা।
আরও পড়ুন:
এর আগে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এই পরিবারের সদস্যরা চার মাওবাদীকে হত্যা করেছিল। চার মাওবাদী অমরেশ কুমার, সীতা কুমার, শিবপুজন কুমার এবং উদয় কুমারকে বিষ খাইয়ে খুন করেছিল বলে মাওবাদীদের পক্ষে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
এই মাও-তাণ্ডব প্রসঙ্গে এসএসপি আদিত্য কুমার বলেন, “এনকাউন্টারে চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। তার বদলা নেওয়ার চেষ্টা করল।
চার সাধারণ গ্রামবাসীকে হত্যার মতো কাপুরুষচিত কাজ করল মাওবাদীরা।”আরও পড়ুন:
উল্লেখ্য শনিবারে ২৬ জন মাওবাদীকে গড়চিরৌলিতে এনকাউন্টার করে মহারাষ্ট্র পুলিশ। যার মধ্যে রয়েছে শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ বাবুরাও তেলতুম্বে ওরফে দীপক তেলতুম্বদে। তেলতুম্বে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য। এই খবর নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ। শনিবার মহারাষ্ট্রের ঘটনার বদলা বলেই মনে করা হচ্ছে