পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন বছরের গোড়াতেই ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ এর গোড়াতেই সংযুক্ত আরবআমিরশাহীতে অনুষ্ঠিত হওয়ার কথা দুবাই এক্সপো ২০২০। তাতেই যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
দুবাই এক্সপোতে থাকবে ভারতের প্যাভিলিয়ন। যে প্যাভিলিয়নে ভারতের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে।
৩৬০ ডিগ্রী ডিজিটাল এন্টারটেনমেন্ট প্রদর্শিত হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পিয়ূষ গোয়েল যার উদ্বোধন করেন। বিদেশমন্ত্রী এস জয়শংকরও খুব সম্প্রতি এই প্যাভিলিয়ন ঘুরে দেখেন।আরও পড়ুন:
এর আগে ২০১৫, ২০১৮ ও ২০১৯ সালে আরব সফরে গিয়েছিলেন মোদি। এই পরিস্থিতিতে এবারের সফর ঘিরেও প্রত্যাশা রয়েছে।
সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই প্রথম বিশ্ব এক্সপো আয়োজিত হচ্ছে দুবাইয়ে। জানা গিয়েছে, থাইল্যান্ড, ব্রাজিল, রাশিয়া ও তুরস্কও এই এক্সপো আয়োজন করতে আগ্রহী ছিল।আরও পড়ুন:
করোনার সংক্রমণের জন্য দীর্ঘদিন বিদেশ সফর স্থগিত রেখে ছিলেন মোদি। ২০২০ সালে কোন দেশেই তিনি সফর করেননি।
আরও পড়ুন:
তবে টিকাকরণ সম্পূর্ণ হতেই চলতি বছরে ফের তাঁর বিদেশ ভ্রমণ শুরু হয়। এবছরের মার্চে গিয়েছিলেন বাংলাদেশে। এরপরই ফের করোনার দ্বিতীয় প্রবাহের দাপট দেখা দেয় দেশে। তার পরে সেপ্টেম্বরে আমেরিকায় রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে যোগ দিতে যান তিনি। পঅক্টোবরে ইটালি ও ভ্যাটিকানে যান প্রধানমন্ত্রী।