পুবের কলম প্রতিবেদক: আর তিন সপ্তাহ পরেই শুরু হচ্ছে দুর্গাপুজো। এই উৎসবকে কেন্দ্র করে শহরের মানুষজন কেনাকাটা করতে ব্যস্ত। বিশেষ করে ছুটির দিনগুলিতে বাড়ি ফিরতে সমস্যায় পড়েন। এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এলো রাজ্যের পরিবহন দফতর। পুজো স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। উত্তর-মধ্য ও দক্ষিণ কলকাতার শপিং ডেস্টিনেশন থেকে যাত্রীদের সুবিধার জন্য তারা চালু করছে 'পুজো শপিং স্পেশাল' বাস। বাস মিলবে শ্যামবাজার, নিউ মার্কেট ও গড়িয়াহাট থেকে।
এই বিশেষ বাসগুলি হাওড়া-শিয়ালদহ-গড়িয়া-বেহালার মতো জায়গাকে যুক্ত করবে।আরও পড়ুন:
যদিও পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। ওইদিনগুলিতে ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহন্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাসও। মঙ্গলবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন:
তিনি আরও জানান, ১০ সেপ্টেম্বর থেকে মহালয়ায় দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শনি, রবি ও সরকারি ছুটির দিন চলবে অতিরিক্ত বাস।
বেলা বারোটা থেকে রাত ন'টা পর্যন্ত শহরের জনপ্রিয় পুজো শপিং ডেস্টিনেশন ছুঁয়ে ন'টি রুটের স্পেশ্যাল নন-এসি বাস চলবে। ভাড়া সাধারণ বাসের মতোই। পুজোর আগে মোট ৬ দিন মিলবে এই পরিষেবা। সাধারণ মানুষের যাতে বুঝতে অসুবিধা না হয়, তার জন্য বাসের সামনে লেখা থাকবে ‘পুজো শপিং স্পেশ্যাল’।আরও পড়ুন:
তিলোত্তমার অন্যতম শপিং ডেস্টিনেশন, নিউ মার্কেট- এসপ্ল্যানেড চত্বর থেকে বাস ছাড়বে। এসপ্ল্যানেড-হাওড়া রুটে আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পর্যন্ত ৬ বার যাতায়াত করবে বাসটি। এসপ্ল্যানেড-ডানলপ রুটে সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল, মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথি হয়ে তিন বার যাতায়াত করবে সরকারি স্পেশ্যাল আরও একটি বাস।
আরও পড়ুন:
আবার উত্তর কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন হাতিবাগান-শ্যামবাজার চত্বর। সেখান থেকে বাস চলবে, শ্যামবাজার-ব্যারাকপুর কোর্ট রুটে বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথি-ডানলপ-টিটাগড়-সোদপুর হয়ে চলবে দুই বার। দক্ষিণ কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন গড়িয়াহাট চত্বর থেকে বাস চলবে, গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবাণী হয়ে চলবে তিন বার। গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা হয়ে চলবে তিন বার। গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা হয়ে চলবে তিন বার।
আরও পড়ুন:
পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রাজ্য সরকার সব সময় মানুষের পাশে রয়েছে। এই ক'টা দিন যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই সিধান্ত নেওয়া হয়েছে।