পুবের কলম প্রতিবেদক: করোনার পর থেকে রাস্তায় বাস চালু হতেই বেসরকারি বাস সংস্থাগুলি ভাড়া বাড়িয়েছে। সরকারি বাস অবশ্য পুরাতন ভাড়াতেই চলছে। তবুও বেশি যাত্রী পরিবহণের মাধ্যমে গত দু'বছরের মন্দা কাটিয়ে পুজোর সময় সরকারি বাসের আয় অনেকটাই বেড়েছে। যদিও উৎসবের মরশুমে একাধিক গুরুত্বপূর্ণ রোডে সরকারি বাস বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
বিশেষ করে ঠাকুরপুকুর-গড়িয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে ঠিকমতো সরকারি বাস না মিলছিল না।
ওই সমস্ত রুটে আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। সব ঠিক থাকলে ওই রুটগুলিতে আগামী সপ্তাহ থেকে সরকারি বাস নামানো হবে বলে খবর।আরও পড়ুন:
জানা গিয়েছে, পুজোর আগে আয় তেমন ছিল না। ফলে জ্বালানির সমস্যা ছিল। এখন পরিবহণ নিগমের হাতে টাকা এসেছে, তাই সমস্যা এখন মিটেছে।
আরও পড়ুন:
সরকারি সূত্রে খবর, পুজোর সময় গত কয়েক মাসে সরকারি বাসে দৈনিক আয় বেড়ে হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। সবচেয়ে বেশি মুনাফা করেছে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম। প্রায় ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার টাকার বেশি আয় করেছে সংস্থা।
আরও পড়ুন:
কলকাতা ট্রাম কোম্পানির আয় ৪২ লক্ষেরও বেশি। এছাড়াও রাজ্য পরিবহণ নিগমের আয় হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা।
সব মিলিয়ে সরকারি বাসে ২ কোটি ৭৪ লক্ষ ৯৬ হাজার টাকারও বেশি মুনাফা হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, কলকাতা ট্রাম কোম্পানির ৩০০টি বাসের মধ্যে এখন চলছে ৯০টি। আয় বাড়াতে আরও বেশি সংখ্যায় বাস নামানো হলে আয় বাড়বে বলেই মনে করছেন আধিকারিকরা।
আরও পড়ুন:
অনেকেই বলছেন, শীতের মরশুমে ইকোপার্ক, চিড়িয়াখানা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে বাসের সংখ্যা বাড়ানো হলে যাত্রী পেতে সমস্যা হবে না। কারণ শীত পড়তেই এইসব জায়গায় মানুষের ঢল নামবে। তাই আয় বাড়ানো ও যাত্রী সুবিধার্থে পরিষেবা বাড়াতে চাইছে রাজ্যের পরিবহণ নিগম।