২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে

পুবের কলম প্রতিবেদক: ভরা বর্ষাকাল হলেও সেভাবে দেখা নেই বৃষ্টির। মধ্যেমধ্যে কোথাও কোথাও এক পশলা বৃষ্টি হলেও, নিমেষেই তা উধাও হচ্ছে। তবে এবার আশারবাণী শোনাল আবহাওয়া দফতর।  পূর্বাভাস বলছে, সপ্তাহান্ত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ থেকে ৯৪ শতাংশ।

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

আবহাওয়াবিদরা জানিয়েছে,  বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু, রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্রিশগড় সংলগ্ন এলাকায়। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এর অবস্থান। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ। এর ফলে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তবে আজ থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি ও একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: ‘মন্থা’র প্রভাবে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে

আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার