পুবের কলম, ওয়েবডেস্ক: কপ্টার থেকে নামতে গিয়ে মুখ্যমন্ত্রীর শরীরে আঘাত, আনা হল এসএসকেএম-এ।জলপাইগুড়িতে প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচার সেরে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার। সেই চপার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমড়ে আঘাত পান তিনি। চিকিৎসকেরা তার মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
আঘাত কতখানি গুরুতর তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর অবস্থা জানতে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন:
আজ জলপাইগুড়িতে প্রচার সেরে ফেরার পথে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার। খারাপ আবহাওয়ার কারণে সেবকে শালুগাড়ার কাছে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। বৈকুন্ঠপুরের উপরের ওপরের দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। তবে জরুরি অবতরণের সময় কোমরে ও হাঁটুতে সামান্য চোট পান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: