০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তারি পড়ুয়াদের জাতিগত শংসাপত্র তলব করলো হাইকোর্ট

পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে এমবিবিএস ডিগ্রি বিষয়ক মামলা। এমবিবিএস কোর্সের  ভর্তিতেও অনিয়মের অভিযোগ। এ ব্যাপারে তথ্য চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে এমবিবিএস কোর্সে ভর্তির অভিযোগে মামলা দাখিল হয়েছে।

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

তফশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তফশিলি জাতির পড়ুয়া ভর্তির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে পড়ুয়াদের নাম-ঠিকানা দিয়ে বিস্তারিত তথ্য তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, আরজি কর মেডিক্যালের তথ্য তলব করেছে আদালত। বিতর্কিত পড়ুয়াদের মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। জাতিগত শংসাপত্র তলব করা হয়েছে।

আরও পড়ুন: আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘শংসাপত্র ভুয়ো হলে, সরকারি কলেজে ভর্তি বাতিল করে শূন্যপদ তৈরি হবে’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা হাইকোর্টের বিচারপতির তলবে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনকে। আগামী ৩ অক্টোবর ফের হাইকোর্টে মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের কাছে ছাত্র-ছাত্রীদের জাতি-শংসাপত্র নিয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ‘মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের জাতির শংসাপত্র মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের হলফনামা আকারে জমা দিতে হবে’।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডাক্তারি পড়ুয়াদের জাতিগত শংসাপত্র তলব করলো হাইকোর্ট

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার