পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গুজরাত পুলিশ গ্রেফতার করল হিন্দুত্বগোষ্ঠীর কট্টরবাদী নেত্রী কাজল হিন্দুস্থানীকে। কাজল ইতিপূর্বে গরমগরম বক্তৃতা দিয়ে ইউটিউব ও সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছিল। কট্টরবাদী নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিল কাজল। কিন্তু রবিবার গুজরাতের গির সোমনাথ পুলিশ গ্রেফতার করে কাজলকে।
তার বিরুদ্ধে অভিযোগ বজরংদল ও বিশ্বহিন্দু পরিষদ আয়োজিত এক সভায় মুসলিম বিদ্বেষী ডাক দিয়েছিল। মুসলিম মহিলাদের উদ্দেশ্যে কাজল বলেছিল মুসলিম মহিলাদের সুরক্ষা দিতে পারবে হিন্দু পরিবার যদি তারা হিন্দু পরিবারে বিয়ে করার সুযোগ নিতে চায়। তাহলে তাদের আর কেউ জোর করতে পারবে না তাদের যৌন অত্যাচারের শিকার হতে হবে না। তাদের আর ৪৫ ডিগ্রি বোরকা পরতে হবে না গরমে। এই ধরনের আরও কিছু মন্তব্য করেছিল কাজল। তার এই মন্তব্যের পর সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় হিন্দু মুসলিম উভয়গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং পুলিশ সে সময় ৫০ জনকে আটক করে। সেই বক্তৃতার পর আইন অনুযায়ী কাজলের বিরুদ্ধে মামলা করা হয়। সে সময় পুলিশ অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল। উল্লেখ্য, বিদ্বেষ ভাষণে লাগাম টানার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের উপর চার সৃষ্টি করেছে কোথায় কতজনকে গ্রেফতার করা হয়েছে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কাজলের গ্রেফতারের পিছনে সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব রয়েছে বলে মনে করছেন অনেকে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩, ১৫:২৮
আরও খবর
১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, উত্তেজনা পটনায়
দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী
ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী
যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা
যুবভারতী কাণ্ডে মূল উদ্যোক্তা গ্রেপ্তার, টিকিটের টাকা ফেরানোর আশ্বাস
যুবভারতী কাণ্ডে মূল উদ্যোক্তা গ্রেপ্তার, টিকিটের টাকা ফেরানোর আশ্বাস
গ্রেফতার করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে
গ্রেফতার করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে
দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে আটক আরও এক চিকিৎসক
দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে আটক আরও এক চিকিৎসক
দিল্লি বিস্ফোরণ: সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে গ্রেফতার মুসলিম স্কুল শিক্ষক
দিল্লি বিস্ফোরণ: সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে গ্রেফতার মুসলিম স্কুল শিক্ষক
ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু
ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু
তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর
তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর