পুবের কলম, ওয়েবডেস্ক : ডিগ্রি ও লাইসেন্স ছাড়া আইনজীবী হিসেবে আদালতে প্র্যাকটিস চালানোর অভিযোগে এক ৭২ বছর বয়সী মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মহিলা ২০১৫ সাল থেকে আইনজীবী কাজের সঙ্গে যুক্ত। অভিযুক্ত ওই মহিলার নাম রেবেকা মোর্দেকাই ওরফে কাশিনাথ সোহানি। তিনি পালি হিলের বাসিন্দা। অভিযোগ, লাইসেন্স ছাড়াই দীর্ঘ সাত বছর ধরে রেবেকা মোর্দেকাই আইনজীবীর কাজ করে চলেছেন।
আরও পড়ুন:
৭২ বছর বয়সী ওই ভুয়ো আইনজীবীকে বান্দ্রা-কুরলার কমপ্লেক্স (বিকেসি) থানার পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার তাকে গ্রেফতার করা হয়। ধৃত ওই মহিলা লাইসেন্স ও আইনি ডিগ্রি ছাড়াই বান্দ্রার পারিবারিক আদালতে আইনজীবী হিসাবে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলেন। ভুয়ো আইনজীবী রেবেকা মোর্দেকাই ওরফে কাশিনাথ সোহানির নামে ভুয়ো, প্রতারণা, পরিচয় গোপন রেখে কাজ চালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। এফআইআর অনুসারে ২০১৫ সালে অন্তত তিনবার এবং ২০২১ সালে দুবার পারিবারিক আদালতে আইনজীবী হিসাবে হাজির হয়েছিলেন তিনি।আরও পড়ুন:
রবিবার বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালতে তার পুলিশি হেফাজত চাওয়ার সময় বিকেসি থানার এক পুলিশ আধিকারিক ম্যাজিস্ট্রেটকে বলেন, ওই মহিলা বিভিন্ন আদালতে আইনজীবী হিসাবে হাজির থাকার পাশাপাশি সাধারণ মানুষকে প্রতারণা করে চলেছেন। লাইসেন্স বা বৈধ শংসাপত্রে যে নাম উল্লেখ করে তিনি আইনজীবীর কাজ করতেন সেটি অপরজনের নামে ইস্যু করা।
তিনি তদন্তে পুলিশের সঙ্গে কোনোরকম সহযোগিতা করেননি। সেইসঙ্গে তিনি তার আইনি ডিগ্রি ও বৈধ শংসাপত্র জমা করেননি। দায়রা আদালত তার আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছে।আরও পড়ুন:
৪৪ বছর বয়সী অভিযোগকারী আইনজীবী আকবর খান, বলেন, গত বছর ডিসেম্বরে আমি জানতে পারি যে এই মহিলা আইনজীবীর পরিচয় দিয়ে পারিবারিক আদালতে হাজির হচ্ছেন এবং লাইসেন্স বা এমনকি ডিগ্রি ছাড়াই ওকালতনামা দায়ের করেছেন। আইনজীবী আকবর খান জানিয়েছেন, তিনি বিগত দশ বছর ধরে রিকশাচালানোর পাশাপাশি আইন পড়ার কাজ শেষ করেছেন। বর্তমানে তিনি একজন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন।
আইনজীবী আকবর খান বলেন, আমি মনে করি আইনি ডিগ্রি ছাড়া নিজেকে একজন আইনজীবী বলা অত্যন্ত অন্যায় কাজ। গত ফেব্রুয়ারি মাসে আমি পুলিশকে জানানোর আগে বার কাউন্সিল সহ ফ্যামিলি কোর্টে অভিযোগ দায়ের করি। মহারাষ্ট্র ও গোয়ার বার কাউন্সিলের সেক্রেটারিও বিকেসি থানায় একটি চিঠির মাধ্যমে জবাব দিয়ে জানিয়ে দেন, ওই মহিলার নাম একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত নেই।আরও পড়ুন:
এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজন জানিয়ে আগামী ২০ সেপ্টেম্বর রেবেকা মোর্দেকাই ওরফে কাশিনাথ সোহানির পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় নগর ও দায়রা আদালত।
আরও পড়ুন:
এই মামলায় অভিযুক্ত ভুয়ো আইনজীবী কার আইনি লাইসেন্স ব্যবহার তিনি আইনজীবীর কাজ চালাতেন ও এই প্রতারণায় তার সঙ্গে আরও কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে পুলিশ জানিয়েছে, ভুয়ো মহিলা আইনজীবী অন্যান্য আদালতেও ওকালতনামা দায়ের করেছেন সেই ব্যাপারেও তারা তথ্য প্রমাণ সংগ্রহ করছেন।