পুবের কলম ওয়েবডেস্ক : ফিলিস্তিনে আবারও রক্ত ঝরল এক তারকা ক্রীড়াবিদের। গাজায় (Gaza) ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের প্রাক্তন জাতীয় বাস্কেটবল (Basketball) খেলোয়াড় মুহাম্মদ শালান । শোনা যাচ্ছে, অসুস্থ কন্যার জন্য খান ইউনিস এলাকায় একটি ত্রাণ শিবিরে ওষুধ ও খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন শালান। সেখানে লাইনে দাঁড়ানোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনা। ঘটনা স্থলেই মারা যান ফিলিস্তিনের প্রাক্তন এই তারকা বাস্কেটবল খেলোয়াড়।