পুবের কলম ওয়েব ডেস্ক: ৩ বছরের পরিকল্পনা, ৫টি অভিযান এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ২ সপ্তাহ যাওয়ার পর অবশেষে আমাজন বনের সবচেয়ে উঁচু গাছটির খোঁজ মিলল। লম্বায় গাছটি ২৫ তলা ভবনের সমান।
আরও পড়ুন:
গাছটিকে অ্যাঞ্জেলিম ভারমেলহো নাম দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক নাম ডিনিজিয়া এক্সেলসা। গাছটি লম্বায় ২৯০ ফুট উঁচু।
বিজ্ঞানীরা বলছেন; আমাজনের সবচেয়ে উঁচু গাছ এটিই।আরও পড়ুন:
একটি প্রকল্পের কাজের সময় ২০১৯ সালে স্যাটেলাইট চিত্রের ম্যামে প্রথম এই গাছটির সন্ধান পান গবেষকরা। গবেষক; পরিবেশবিদ এবং স্থানীয় গাইডদের একটি দল ওই বছরই গাছটির কাছে যাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন:
প্রতিকূল পরিস্থিতিতে ১০ দিনের কঠিন অভিযানের পর ওই দলের এক সদস্য অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের ফিরতে হয়। একই ধরনের আরও ৩টি অভিযানে গবেষকরা আরও ৩টি বিশাল গাছের কাছে পৌঁছলেও অ্যাঞ্জেলিম ভারমেলহো অরাই থেকে যাচ্ছিল।
তবে শেষপর্যন্ত সেপ্টেম্বরের ১২ থেকে ২৫ তারিখে চালানো অভিযানে সফল হন তারা। এ অভিযানের অংশ হিসাবে গবেষকদের ২৫০ কিলোমিটার পথ নৌকায় যেতে হয়েছে; হাঁটতে হয়েছে আরও ২০ কিলোমিটার পাহাড়ি পথ। অভিযান পরিচালক সিলভা বলছেন; ‘আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটি ছিল গাছটি। আপনি এই জঙ্গলের এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে এর আগে কেউ পা রাখেনি। এ অনুভূতি প্রকাশ করা যায় না।’