পুবের কলম,ওয়েবডেস্ক: কলম্বিয়ার আমাজন জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর তিন শিশু ও এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৭ দিন আগে আমাজনে বিধ্বস্ত হয় বিমানটি। এতে তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হন। সেদিন থেকে ওই বিমানে থাকা বাকি সদস্যদের সন্ধানে স্নিফার কুকুরসহ শতাধিক সেনা মোতায়েন করেছিল কলম্বিয়ার কর্তৃপক্ষ।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় বলেন, ‘সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার কারণে শিশুদের খুঁজে পাওয়া গেছে। এটি দেশের জন্য একটি আনন্দের খবর’। বুধবার কলম্বিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছিল, উদ্ধারকারীরা জোর চেষ্টা চালাচ্ছেন। তাদের বিশ্বাস, ঘটনাস্থলে জীবিত ব্যক্তিরা আছেন। সশস্ত্র বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে কাঁচি এবং একটি চুলের ফিতা পড়ে আছে। শিশুর দুধের বোতল এবং আধ-খাওয়া একটি ফলও পাওয়া গিয়েছিল সেখানে। উদ্ধারকারীদের ধারণা, ১৩, ৯, ৪ এবং ১১ মাস বয়সী চার শিশু ১ মে দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকেটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সোমবার এবং মঙ্গলবার সেনারা পাইলট এবং দুই জন প্রাপ্তবয়স্কের মরদেহ খুঁজে পায়। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বিমানে করে তারা কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টের অন্যতম প্রধান শহর সান জোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিল। কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের কারণ উল্লেখ করেনি।১৭ দিন আমাজনে জীবিত চার শিশু !
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২৩, ১৩:৩৬
আরও খবর
আল্লাহ যেন শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত আবদুল্লাহ
ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন, চাকরি হারাতে চলেছে প্রায় ১৫ শতাংশ কর্মী
চাকরি খেলো এআই, অ্যামাজন ছাঁটাই করছে কয়েকশো কর্মীকে
'হাই-টেক হ্যান্ডশেক' মেগা ইভেন্টে ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিল গুগল, অ্যামাজন, মাইক্রোসফট
এবার কি বজরং দল নিষিদ্ধ হবে? জল্পনা জিইয়ে রাখল কংগ্রেস
এবার কি বজরং দল নিষিদ্ধ হবে? জল্পনা জিইয়ে রাখল কংগ্রেস
শেষকৃত্য সম্পন্ন! করোনায় ‘মারা যাওয়া’ ব্যক্তি ফিরে এলেন ২ বছর পর
শেষকৃত্য সম্পন্ন! করোনায় ‘মারা যাওয়া’ ব্যক্তি ফিরে এলেন ২ বছর পর
স্বামী বেঁচে আছে, টিপ পরেননি কেন? নারী দিবসের দিনে মহিলা বিক্রেতাকে ভর্ৎসনা বিজেপি সাংসদের
স্বামী বেঁচে আছে, টিপ পরেননি কেন? নারী দিবসের দিনে মহিলা বিক্রেতাকে ভর্ৎসনা বিজেপি সাংসদের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা