০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অলৌকিকভাবে ৩ শিশু জীবিত উদ্ধার

পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্পের সাতদিন পর সোমবার ৩ শিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের আদিয়ামান, হাতেই ও কাহরামানমারাস থেকে শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যদিয়ে এদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের যাদের বয়স ৫ থেকে ১৩ বছর মধ্যে। প্রথমে তুরস্কের হাতেই প্রদেশের আন্তাকিয়া শহরে এক ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৩ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।

তাকে উদ্ধারের পরপরই করতালির মধ্যদিয়ে উল্লাস প্রকাশ করেন উদ্ধারকর্মীরা। একটানা সাতদিন খাবার ও পানি ছাড়া কীভাবে সে বেঁচে ছিল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অনেকে। এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে মনে করছেন খোদ উদ্ধারকর্মীরা। উদ্ধারের পরপরই সেই শিশুকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিনে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আদিয়ামান থেকে ৬ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আল্লাহ যেন শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত আবদুল্লাহ

উদ্ধারের পর গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া, কাহরামানমারাসে দশ বছর বয়সী আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। অসংখ্য মৃতদেহের মাঝে জীবিত উদ্ধারের এ ঘটনাগুলি উদ্ধারকর্মীদের জন্য একটু স্বস্তির। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে বহু মানুষ। তাদের জীবিত থাকার সম্ভাবনা কম হলেও চেষ্টায় খামতি রাখছেন না উদ্ধারকারীরা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮

আরও পড়ুন: কেরলে একই পরিবারের ৩ শিশুসহ ৫ লাশ উদ্ধার
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

ট্রাম্প ও নেতানিয়াহুর দাবি, খোমেনি মারা গেছেন, তবে ইরানের দুই সংবাদমাধ্যমের খবর, খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অলৌকিকভাবে ৩ শিশু জীবিত উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার