পুবের কলম,ওয়েবডেস্ক: আমরা প্রত্যেকেই সুখ পেতে চাই। কিন্তু সেটা হাসিল করতে ক’জনই বা  পারে! চলুন দেখি প্রকৃত সুখ কোথায় পেতে পারি-


দুনিয়ার সুখ

১. পিতামাতা। ২. নেক সন্তান। ৩. নেক স্ত্রী। ৪. নেক স্বামী।


আখেরাতের সুখ

১. ঈমান। ২. পরহেজগারী। ৩. সাদকা।

৪. নেক আমল।


শরীরের সুখ

১. কম খাওয়া। ২. কম ঘুমানো। ৩. কম কথা বলা। ৪. কম হাসা।


মনের সুখ

১. ধৈর্য। ২. যিকির ও তাসবীহ্ পাঠ করা। ৩. আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। ৪. ভাবগাম্ভীর্য থাকা।


ঈমানের স্বার্থকতা

১. লজ্জা। ২. পাক-পবিত্র থাকা। ৩. সত্যের সঙ্গে থাকা। ৪. ইনসাফ করা।


যেসব কথায় আল্লাহ্ নারাজ হন

১. গালাগালি করা। ২. হিংসা রাখা। ৩. ঘরে মেহমান দেখে নারাজ হওয়া। ৪. আযানের সময় কথা বলা আর কাজ করা। ৫. মা-বাবার উপর কথা বলা।

৬. নামাযের পর দোয়া না করা। ৭. দাঁড়িয়ে পানি পান করা।


উপকারী কয়েকটি কথা

১. যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদাত করো।

২. যদি মুখের ওজ্জল্যতা বৃদ্ধি করতে চাও, তাহলে নিয়মিত তাহাজ্জুদ  পড়ো।

৩. যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও- তাহলে পবিত্র কুরআন তেলাওয়াত করো।  

৪. যদি শরীরের সুখ পেতে চাও- তাহলে রোযা রাখো।

৫. যদি মুসিবত থেকে বাঁচতে চাও- তাহলে ইস্তেগফার পড়ো।  

৬. যদি ঘরে বরকত চাও- তাহলে দরূদ শরিফ পড়ো।

৬. যদি সব মুশকিল শেষ করতে চাও- তাহলে ‘লা হাওলা ওয়া কুওয়াতা  ইল্লা বিল্লাহ ’পড়ো।

৭. যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও- তাহলে দোয়া করো।


আল্লাহ্পাক আমাদেরকে ভালো থাকা ও ভালো কাজের তাওফিক দান করুন। আমীন!