পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরে। বান্দিপোরা জেলায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনা বাহিনীর একটি ট্রাক। সংশ্লিষ্ট ঘটনায় ৪ জওয়ানের।
আরও পড়ুন:
উত্তর কাশ্মীরে এস কে পাইন এলাকায় এই দুর্ঘটনা। খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষ প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়।আরও পড়ুন:
সেজন্য সেনার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বান্দিপোরার ঘটনায় এলজি মনোজ সিনহা গভীর দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, এইসব জাওয়ানরা মহৎ কাজে দেশের সুরক্ষায় নিয়োজিত ছিল।
আরও পড়ুন:
২৪ ডিসেম্বর পুঞ্চ জেলাতেও একইরকম দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছিল।
সেই সেনা ট্রাকে ১৮ জন ছিলেন। নভেম্বর মাসেও দু’টি পৃথক দুর্ঘটনার ৫ জওয়ানের মৃত্যু হয়েছিল। জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় সেনা ট্রাকের বহু মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার অবশ্য ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।