পুবের কলম ওয়েবডেস্কঃ উদ্বোধনের আগেই বদলে গেল নাম । শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম বদলে গিয়ে হল ডিটিডিসি শিয়ালদহ মেট্রো। তবে উদ্বোধন কবে হবে, সেটা নিয়ে এখনও ঠিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই আগামী তিন বছরের স্টেশন ব্র্যান্ডিং করা হয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এমনকি স্টেশনে ঢোকার আগে দেখা যাবে এই বিশেষ সংস্থার নাম। স্টেশন চত্বরে ১৫০০ বর্গফুট এলাকা জুড়ে থাকবে তাদের কর্মকান্ড। তবে মেট্রো কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনও রকম মন্তব্য করেনি।
চলতি বছরের ২৫ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পেলেও এখনও শিয়ালদহ মেট্রো স্টেশনে পরিষেবা দেওয়া চালু হয়নি। সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজের ফলে যেই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হয়ে ছিল বৌবাজার সংলগ্নও এলাকার বাসিন্দাদের সেই নিয়ে কেন্দ্র ও রাজ্যের একটা মিটিং হওয়ার সম্ভবনা রয়েছে এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল। আর তার পরেই হয়ত কোনও রকম সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর অনুযায়ী, রেল বোর্ডের তরফে এখনও কোনও অফিসিয়াল দিন না পাওয়ায় মেট্রো রেলের পরিষেবা শুরু করা হচ্ছে না। তবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী, ডেট দেওয়ার তিন মাসের মধ্যেই পরিষেবা শুরু করা হয়ে থাকে।