পুবের কলম ওয়েবডেস্কঃ তারা একে অপরের অভিন্ন হৃদয় বন্ধু । প্রমোদতরী তে মাদক পার্টিতে এনসিবির হাতে একই সঙ্গে আটক হন। পরে গ্রেফতার। এবার আরিয়ানের বেস্ট ফ্রেন্ড আরবাজ মার্চেন্টের বাবা আসলাম মার্চেন্ট মুখ খুললেন।
আরও পড়ুন:
পেশায় আইনজীবী আসলাম বলেন আরিয়ান একজন প্রভাবশালী পিতার সন্তান, সে হয়ত ঠিকই জামিন পেয়ে যাবে, মিডিয়ার হইচইও আরিয়ানকে ঘিরে।
তবে তাঁর ছেলের জন্য তিনি গর্বিত একটা কারণেই বিপদের সময়তেও সে তার বন্ধুকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। কঠিন সময়ে তার পাশে থেকেছে। আরবাজের বাবার কথায় সে আসলে " ইয়ারও কা ইয়ার"।আরও পড়ুন:
আসলাম মার্চেন্ট এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, জেলের আলাদা ব্যারাকে রাখা হয়েছে আরবাজ ও আরিয়ানকে। ৬-৭ জন অপর আসামীর সঙ্গে রয়েছে সে।
আসলাম মার্চেন্ট জানান, ‘' আরবাজ আমাকে বলল থেকে থেকে ওর অ্যাংসাইটি অ্যাটাক হচ্ছে, রাতে এক মুহূর্তের জন্যও ঘুম হচ্ছে না। আমার ছেলে একদম একা ওখানে। দুজন বন্ধুকেও আলাদা করে দেওয়া হয়েছে। আর পাঁচজন অভিযুক্তের মতোই জেলের খাবার খেয়েই দিন কাটছে আরবাজের। শুনানির ফাঁকে যখনই অল্প-বিস্তর কথা হয়েছে আরবাজ শুধু জানতে চাইছে মামলা কতদূর কী এগোল, ও কবে জামিন পাচ্ছে''।