পুবের কলম, ওয়েব ডেস্ক: শুক্রবার আরও ১ হাজার ৩০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন:
ঊর্ধ্বতন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দেশে নিযুক্ত ১ হাজার ১০৭ জন বেসামরিক কর্মচারী এবং ২৪৬ জন বিদেশি সেবা কর্মকর্তাকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
যদিও এই পদক্ষেপ আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব ও বিদেশে হুমকি মোকাবেলার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করছে একাংশ। তবে অনেকের মতে ট্রাম্প প্রশাসনের একটি বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার অংশ।
আরও পড়ুন:
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলো "বিলুপ্ত" করা হয়েছে এবং কর্মীদের বিকেল ৫টার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট সদর দফতরে প্রবেশাধিকার, ইমেইল এবং শেয়ারড ড্রাইভ ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: