পুবের কলম ওয়েব ডেস্ক : ভীমা কোরেগাঁও মামলায় জামিন পেলেন সমাজকর্মী সুধা ভরদ্বাজ। তিনি আনলফুল অ্যাকটিভিটিস প্রিভেনশন অ্যাক্ট (UAPA)-এ আটক ছিলেন। এদিন বম্বে হাইকোর্ট সুধা ভরদ্বাজকে 'ডিফল্ট বেল' দেওয়া হয়েছে। যদিও অন্য ৮ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
বিচারপতি এস এস শিন্ডে এবং বিচারপতি এন জে মজুমদারের ডিভিশন বেঞ্চ এদিন সুধার জামিন মঞ্জুর করেছেন।আরও পড়ুন:
বোম্বে হাইকোর্টের নির্দেশ, ৮ ডিসেম্বর সুধা ভরদ্বাজকে এনআইএ-র আদালতে পেশ করতে হবে। এনআইএ আদালত জামিনের শর্ত ঠিক করবে। মানবাধিকার কর্মী ও আইনজীবী সুধা ভরদ্বাজকে গত ২০১৮ সালের আগস্ট মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয়।
বর্তমানে তিনি মুম্বইয়ের বাইকুল্লা জেলে আছেন। তাঁকে আগামী ৮ ডিসেম্বর স্পেশাল এনআইএ কোর্টে উপস্থিত হয়ে জামিনের শর্তাবলী প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।আরও পড়ুন:
সুধা ভরদ্বাজ সহ মোট ১৪ জন সমাজকর্মী, আইনজীবী এবং শিক্ষাবিদ ভীমা কোরেগাঁও-এলগার পরিষদ মামলায় জেলে বন্দি রয়েছেন।গত ২০১৮ সালে পুনের নিকটবর্তী ভীমা কোরেগাঁওতে এক জাতিগত দাঙ্গার ঘটনায় চক্রান্ত করার অভিযোগে এঁদের আটক করা হয়।
আরও পড়ুন:
ভীমা কোরেগাঁও মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত স্ট্যান স্বামীর বিচারও চলছিল এই বম্বে হাইকোর্টেই। রাষ্ট্রদোহিতা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হওয়ায় একাধিকবার তাঁর জামিন আর্জি খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। যদিও হাইকোর্ট প্রশ্ন তোলে, আর কত বছর ধরে নির্দোষ মানুষেরা বিনা বিচারে কারাগারে বন্দি থাকবেন ? বিচারপতি এস এস শিন্ডে এবং বিচারপতি এনজে জমাদারের বেঞ্চ অভিযুক্তদের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিয়েও প্রশ্ন তোলে।হাইকোর্টের পর্যবেক্ষণ, এখনও ঠিক করে চার্জই গঠন করা হয়নি। কতজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে, কতবছর সময় লাগবে, সেই বিষয়ে কারও কোনও ধারণা নেই। বন্দিদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাঁরা জানিয়েছিলেন, দ্রুত বিচার পাওয়া মৌলিক অধিকার।