পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের নিরাপত্তায় কোন আপস নয় তাই সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র আইএনএস অন্বেষ এর।
আরও পড়ুন:
সমুদ্রের ওপর ভাসমান অবস্তাতেই ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম এই জাহাজ। এই ধরণের সামরিক অস্ত্রসম্ভার রয়েছে বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছে। সেই তালিকায় এবার সংযুক্ত হল ভারতের নাম।
আরও পড়ুন:
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেণ্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এই জাহাজের নক্সা বানিয়েছে।ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম এই জাহাজ দৈর্ঘে ২০০ মিটার, চওড়ায় ৬০মিটার এর আয়তন প্রায় দশ হাজার টন।
আরও পড়ুন:
২০১৫ সাল থেকে এ৩ই ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরির কাজ চলছে। ২০২০সাল নাগাদ পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা থকলেও তা হয়নি।তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই তা হতে চলেছে।