পুবের কলম, তিরুবন্তপুরম: ভারতীয় রেলের এক উদ্বোধনী অনুষ্ঠানে আরএসএস গণগীত গাওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সরকারি অনুষ্ঠানে সংঘের গান নিয়ে দেশে ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করছে গেরুয়া শিবির বলে তীব্র আক্রমণ করেন তিনি। রেলের অনুষ্ঠানে কেনো আরএসএসের গান! সেই ঘটনা নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি। কেরল সরকারের তদন্তের নির্দেশকে স্বাগত জানিযেছেন কংগ্রেস নেতা কে মুরলীধরন। তিনি বলেন, "কিছু শিক্ষার্থীকে আরএসএসের গান 'গণ গীতম' গাইতে বাধ্য করা হয়েছিল। এটি নিন্দনীয়।
একইসঙ্গে আমাদের খেয়াল রাখতে, যাতে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না হয়।"আরও পড়ুন:
আরও পড়ুন:
কেরলের মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিবাদের পর গেরুয়া শিবিরকে আক্রমণ করেন প্রবীণ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। তিনি রেলমন্ত্রীকে চিঠি লিখে কেন উদ্বোধনী অনুষ্ঠানে আরএসএসের গান গাইতে বলা হয়েছিল, তার ব্যাখ্যা চেয়েছেন। কংগ্রেস নেতার বক্তব্য, "একটি পাবলিক ইভেন্টকে আরএসএসের অনুষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। দক্ষিণ রেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলও গর্বের সাথে এটি শেয়ার করা হয়েছে। এটি ভারতীয় রেলের নির্লজ্জ অপব্যবহার। ভারতীয় রেল কোনও বিভাজনমূলক মতাদর্শ নয়।" কেন্দ্রকে নিশানা করে বেণুগোপাল বলেন, 'ভারতকে ধীরে ধীরে সাংবিধানিক প্রজাতন্ত্র থেকে আরএসএস নিয়ন্ত্রিত স্বৈরাচারে রূপান্তরিত করার চেষ্টা হচ্ছে। এ ধরনের ঘটনা সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এবং আমাদের প্রতিষ্ঠানের মর্যাদাকে ক্ষুণ্ন করে।"