পুবের কলম, ওয়েবডেস্কঃ লখিমপুর খেরির ঘটনায় এখনও উত্তপ্ত গোটা দেশ। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের 'কীর্তিতে' সরব বিরোধীরা। এই অবস্থায় এবার রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিসান মোর্চা। আগামী ১৮ অক্টোবর রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়েই রেল অবরোধ করবে সংযুক্ত কিষাণ মোর্চা।
এখানেই শেষ নয়, এই হিংসার ঘটনার প্রতিবাদে ১৫ অক্টোবর গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়াবে কৃষক সংগঠনগুলি।আরও পড়ুন:
ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দিল্লি সীমান্তে নিহত প্রায় ৭৫০ কৃষকের মৃত্যুর জন্য সংসদে শোকপ্রকাশ করা উচিত।
আরও পড়ুন:
লখিমপুরে বিক্ষোভ করছিলেন কৃষকরা। বিরোধীদল সহ কৃষক নেতাদের দাবি শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল, কিন্তু এসময় একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে বেশ কয়েকজনকে পিষে চলে যায় বলে অভিযোগ। কৃষকদের দাবি, ওই গাড়িতে ছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস কুমার মিশ্র।
আরও পড়ুন:
আশিস কুমারকে গ্রেফতারের দাবিতে সরব হয় কৃষক সহ বিরোধীরা। এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে, লখিমপুর খেরি কাণ্ডে ক্রাইম ব্রাঞ্চে হাজিরা দেন আশিস মিশ্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে বিশেষ তদন্তকারী দল।
আরও পড়ুন:
গত সপ্তাহে এই ঘটনার পরই বেপাত্তা হয়ে গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস।
অভিযোগ, তার গাড়িতে চাপা পড়ে লখিমপুর খেরিতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। এর জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকায় অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় আরও চারজনের। আট আটটি প্রাণ এভাবে অকালে চলে যাওয়া জাতীয় রাজনীতিতে বড় ইস্যু হয়ে ওঠে। একে একে রাজনৈতিক দলের নেতারা লখিমপুরে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী থেকে সপা নেতা অখিলেশ যাদব – সবাইকে প্রাথমিকভাবে আটকে দেয় পুলিশ।