পুবের কলম ওয়েবডেস্কঃ ছত্তিশগড়ে দশেরার শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। পিষে দিল ২৯ জন কে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। বাকিদের অবস্থা অত্যন্ত আশংকাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
ঠিক যেন লখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি হল ছত্তিশগড়ে।আরও পড়ুন:
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী শুক্রবার যশপুরে স্থানীয়রা দশেরার শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রাটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শোভাযাত্রাটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি লাল রঙের সুমো দ্রুত গতিতে এসে শোভাযাত্রায় অংশগ্রহণ কারীদের পিষে দিচ্ছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ক্ষিপ্ত জনতা ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন:
গত ৩ রা অক্টোবর একই কায়দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ি পিষে দেয় বিক্ষোভরত কৃষকদের। চার কৃষক সহ মোট আটজনের মৃত্যু হয়। এই ঘটনার জেরে উত্তাল হয় সর্বভারতীয় রাজনীতি। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় আশিস মিশ্রকে।