পুবের কলম, ওয়েবডেস্ক: শেষ দুই অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে একশো দিনের কাজ প্রকল্পে শ্রমদিবস সৃষ্টির হার আশঙ্কাজনকভাবে কমেছে। সমাজকর্মী ও শিক্ষাবিদদের মঞ্চ লিবটেক ইন্ডিয়া বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চলতি অর্থবর্ষে (এপ্রিল–সেপ্টেম্বর) দেশে তৈরি হয়েছে ১৩২.৫ কোটি শ্রমদিবস, যা গত অর্থবর্ষের একই সময়ে ছিল ১৫০.১ কোটি। অর্থাৎ, এবার শ্রমদিবস কমেছে ১১.৭%। আর ২০২৩-২৪ সালের তুলনায় হ্রাসের হার ২৫.৬%।
প্রতিবেদন বলছে, কর্মসংস্থান সৃষ্টির এই ধারাবাহিক পতন অত্যন্ত উদ্বেগজনক। কয়েকটি রাজ্যে হ্রাসের হার আরও ভয়াবহ—আরও পড়ুন:
আরও পড়ুন:
তেলেঙ্গানায় ৪৭.৬%,
আরও পড়ুন:
ঝাড়খণ্ডে ৫৬.৪%,
আরও পড়ুন:
উত্তর প্রদেশে ৩০.৫%।
আরও পড়ুন:
লিবটেক গবেষক এম রাহুল জানান, গত দুই অর্থবর্ষে প্রচুর জব কার্ড বাতিল হয়েছে, কিন্তু নতুন সংযোজনের সংখ্যা তুলনামূলকভাবে কম। গত অর্থবর্ষে কিছুটা বৃদ্ধি হলেও চলতি বছরে তা ফের কমেছে।
আরও পড়ুন:
রিপোর্টে আরও বলা হয়েছে, নাম নথিভুক্তি প্রকল্পের প্রথম ধাপ মাত্র; আসল বিষয় হলো,কতজন প্রকৃতপক্ষে কাজ পাচ্ছেন এবং মজুরি পাচ্ছেন। ই-কোয়াইসি, আধারভিত্তিক মুখ শনাক্তকরণ এবং ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম–এর মতো বাধ্যবাধকতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গ্রামীণ দরিদ্র শ্রমিকরা।
আরও পড়ুন:
অন্যদিকে, পশ্চিমবঙ্গে টানা তিন বছর ধরে একশো দিনের কাজের অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। তৃণমূলের দুর্নীতির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করলেও, গরিব মানুষের জীবিকা বন্ধ করে দেওয়া হয়েছে,এমন অভিযোগ তুলছে রাজ্যের শাসকদল। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ১ আগস্ট থেকে কাজ শুরু হয়নি; কবে শুরু হবে, তা এখনও অনিশ্চিত।