পুবের কলম, ওয়েবডেস্কঃ পারলেনা  ফাইনালে  পৌঁছাতে ব্রোঞ্জেই থামল লভলিনার লড়াই। বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতের লভলিনা বড়গোহাঁইকে। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় বক্সার।

আজ বুধবার  সকাল ১১ টা থেকে সারা দেশের নজর  ছিল  লভলিনার লড়াইয়ের ওপর।

ঠিক  সকাল ১১টা বেজে চার মিনিটের রিংয়ে আসেন ভারতীয় এই বক্সার।

তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় বক্সার। শেষ চারে জায়গা করে নিয়ে আগেই পদক জয় নিশ্চিত করেছিলেন লভলিনা। সেমিফাইনাল বাউট জিতলে সোনা জয়ের দৌড়ে নাম লেখাতে পারতেন। শেষমেশ শেষ চারের হার্ডলে আটকে যাওয়ায় টোকিও অলিম্পিকে শেষ  হল সোনার বা রুপোর  স্বপ্ন।