পুবের কলম, ওয়েবডেস্কঃ মধ্যপ্রদেশে বিতর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলার বোরকা প্রকাশ্যে খুলিয়ে তাঁর ‘ধর্ম পরিচয়’ নিশ্চিত করতে চাইছে কয়েকজন যুবক। ঘটনার কেন্দ্র রাজধানী ভোপাল।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোপালের ইসলাম নগর এলাকায় ওই মহিলা আর একজনের বাইকে চেপে যাচ্ছিলেন। স্থানীয় কয়েকজন তাদের আটকে জানতে চান, ওই মহিলা কি আদৌ মুসলমান? বারবার মহিলা দাবি করেন তিনি মুসলমান।
আরও পড়ুন:
ভিডিওতে স্পষ্ট উঠে এসেছে, যুবকরা বলছেন, মহিলা আদৌ মুসলমান নয়। বাদানুবাদের মাঝে মহিলাকে জবরদস্তি বোরকা খুলতে বাধ্য করা হয়। প্রকাশ্যেই মহিলা বোরখা খুলে দিতে বাধ্য হন। এরপর তাঁর মুখ থেকে হিজাবের অংশটি খুলতে বলা হয়। মহিলা রাজি হননি। তখন শুরু হয় ধমক।
একসময় মহিলা কেঁদে ফেলেন।আরও পড়ুন:
পিটিআই আরও জানাচ্ছে, স্থানীয় কয়েকজন মহিলা এসে বাইক আরোহী মহিলারা সঙ্গে তর্ক জুড়ে দেন। এই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। অভিযোগ, ভোপালের ইসলাম নগর এলাকার কয়েকজন যুবক দাবি করেন, ওই মহিলা বোরকা পরে তাদের ধর্মকে অপমান করছেন। ভিডিওতে শোনা যাচ্ছে সেকথা। মহিলার সঙ্গী বাইক চালক বারবার বলছেন যে তারা মুসলমান।
তবে তাঁর কথা শুনছেন না ঘেরাওকারীরা।আরও পড়ুন:
সন্দেহ করা হয় যে, যার স্কুটিতে ওই মহিলা চড়েছিল সে হিন্দু। দুইজনের বিরুদ্ধে আইপিসির ১৫১ ধারায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সন্দেহ করা হচ্ছে, লোকেরা বিশ্বাস করেছিল স্কুটি চালক লোকটি হিন্দু এবং মেয়েটি মুসলিম। ইন্টখেদি থানার ইনচার্জ আরএস ভার্মা পিটিআইকে বলেছেন, "কোনও মামলা নথিভুক্ত করা হয়নি কিন্তু ভিডিওতে দেখা দুই ব্যক্তির বিরুদ্ধে আইপিসির ধারা ১৫১ এর অধীনে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।” ঘেরাওকারী জনতা কোন সম্প্রদায়ের তা তিনি বলতে পারেননি।"