পুবের কলম ওয়েবডেস্কঃ ফের নাকি গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিকে। নিজেই ট্যুইট করে এই কথা জানিয়েছেন মেহেবুবা।
আরও পড়ুন:

যে পোস্ট মেহেবুবা করেছেন তাতে তিনি লিখেছেন “আজ আমাকে ফের গৃহবন্দী করা হয়েছে ত্রালে একটি গ্রামে সেনার অত্যাচারের খবর পেয়ে সেখানে যাওয়ার চেষ্টা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই কাশ্মীরের সত্যিকারের ছবি।
আরও পড়ুন:
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার মেহেবুবাকে গৃহবন্দি করা হল।
তিনি দাবি করেন, তাঁকে বাড়িতে আটকে রেখেছে কাশ্মীর পুলিশ। কারণ হিসাবে নাকি তাঁকে বলা হয়েছে, উপত্যকার পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক নয়।আরও পড়ুন:
মেহেবুবার দাবি কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর যে দাবি কেন্দ্র করে আসছে তা যে সঠিক নয় এই ঘটনা তারই প্রমাণ দেয়।
আরও পড়ুন:
২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার করার ঠিক আগে আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে সরকার। পরে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়। ২০২০ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।