দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে স্মারকলিপি জমা দিল মুরারই এক ব্লকের ইমাম মোয়াজ্জেন সংগঠন। এদিন এলাকার পক্ষ থেকে সমস্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জেনরা মুরারই নতুন বাজার থেকে মিছিল করে মুরারই থানা ও ব্লক অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়।
আরও পড়ুন:
ইমাম-মোয়াজ্জেন সংগঠনের পক্ষে মহ: সবুর আলি বলেন, প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার সহ মসজিদ, পয়গম্বর তথা ইসলামের অবমাননাকর ঘটনা ঘটায় একটি বিশেষ উগ্রবাদী সংগঠন।
আরও পড়ুন:
মানব ভাতৃত্বের সম্পর্কের বিনষ্টকারী এই দুষ্কৃতীকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি সংখ্যালঘুদের জান, মান ও মালের সুনিশ্চিত ও ধর্মাচরণের অধিকার সুনিশ্চিত করতে হবে।