পুবের কলম, ওয়েবডেস্কঃ মণিপুরের (Manipur Millitant Attack) চূড়াচন্দপুরে কমান্ডিং অফিসারের কনভয়ে জঙ্গি হামলা। নিহত কমান্ডিং অফিসার সহ তাঁর স্ত্রী ও সন্তান। নিহত কমান্ডিং অফিসারের নাম বিপ্লব ত্রিপাঠি। শনিবার মণিপুরের সিংহতে এই হামলা চালানো হয়।
আরও পড়ুন:
হামলায় নিহত মোট পাঁচ সেনা জওয়ান। নিহত বিপ্লব ত্রিপাঠি ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার ছিলেন।
জখম তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আরও পড়ুন:
হামলায় কমান্ডিং অফিসার সহ সাতজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে সকাল ১০ টা নাগাদ। চূড়াচন্দপুরে এস সেকেন গ্রামের পথ দিয়ে কমান্ডিং অফিসারের কনভয়ে যাওয়ার সময়ে এই হামলা চালায় জঙ্গিরা।
আরও পড়ুন:
ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, 'পাঁচজন সাহসী যোদ্ধার মৃত্যু দুঃখজনক।
বিচারের অপেক্ষায় দেশ। মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করি'।আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
শোক জানিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইটে লেখেন 'মণিপুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
অসম রাইফেলস-এর কনভয়ের ওপরে বর্বরোচিত আক্রমণ চালিয়েছে জঙ্গিরা। দেশ অসম রাইফেলস-এর পাঁচজন সাহসী যোদ্ধাকে হারাল। সেইসঙ্গে পরিবারে দুই সদস্যের মৃত্যু দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা থাকল।'আরও পড়ুন:
অসম পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পিপলস লিবারেশন আর্মি এই হামলা ঘটিয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।
আরও পড়ুন:
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং জানিয়েছেন, রাষ্ট্রীয় বাহিনী এবং আধা-সামরিক বাহিনী ইতিমধ্যেই সন্ত্রাসীদের খোঁজ শুরু করেছে। অপরাধীদের বিচার হবে।
আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)