পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মহালয়া (Mahalaya) পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। বুধবার সকালে দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।
আরও পড়ুন:
এইদিন সকালে প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন “ শুভ মহালয়া,আমরা মা দুর্গাকে প্রণাম করি ও বিশ্ববাসীর জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করি।
সকলে শান্তিতে ও সুস্থ থাকুন”আরও পড়ুন:

এইদিন মহালয়ার সকালে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamta Banerjee) ট্যুইট করে লেখেন “ শুভ মহালয়ায় বহু প্রতীক্ষিত উৎসবের মরসুমের শুভ সূচনা হল, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।শুভ মহালয়া”
আরও পড়ুন:

দলের নিহত কার্যকর্তাদের স্মরণ করে বুধবার সকালে ট্যুইট করেন দিলীপ ঘোষও।
আরও পড়ুন:
এই দিন ট্যুইট করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড প্রটোকল মেনে শারদ উৎসবে সামিল হওয়ার আর্জি জানান অভিষেক।