পুবের কলম, ওয়েবডেস্কঃ মুম্বইয়ের একটি ইসলামিক সংগঠন রাজা অ্যাকাডেমি সউদি আরবের পবিত্র শহর মদিনায় সিনেমা হল খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মুম্বইয়ের রাস্তায় বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, পবিত্র মদিনা শহরে সিনেমা হল বন্ধ করতে হবে। মুম্বইয়ের মিনারা মসজিদের বাইরে এই প্রদর্শন হয়।
আরও পড়ুন:
সংগঠনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, সউদি আরব একটি ইসলামিক দেশ।
আর সেখানকার পবিত্র শহর মদিনায় ইজরায়েলের ষড়যন্ত্র মাফিক সিনেমা হল খোলা হচ্ছে। এতে বিশ্বের কোটি কোটি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। তাই মদিনায় সিনেমা হল খোলার সিদ্ধান্ত রদ করতে হবে।আরও পড়ুন:
সংগঠনটি জানায়, সউদি প্রশাসন গোটা বিশ্বের মুসলিমদের ধার্মিক মনোভাবকে আঘাত দিতে পারে না। মক্কা আর মদিনার পবিত্র শহরের অপমান বিশ্বের কোনও মুলসিমই সহ্য করবে না।
ওই শহরে সিনেমা হল খোলা মানে সর্বশক্তিমান আল্লাহ আর তার পয়গম্বর সা.কে অপমান করা। ইসলামের এই অপমান কেউ সহ্য করবে না বলে জানায় তাঁরা।আরও পড়ুন:
ওই সংগঠনটি সমস্ত ইসলামী দেশগুলিকে সউদির পবিত্র শহরগুলির অবৈধ আধুনিকীকরণের পরিকল্পনা মোকাবিলা করার জন্য এবং ইসলামের নীতির পরিপন্থী সমস্ত মতামত বাদ দেওয়ার জন্য সউদি সরকারের প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। বিক্ষোভ দেখানোর পাশাপাশি, তারা সমস্ত ইসলামী দেশগুলিকে সউদির পবিত্র শহরগুলির, অবৈধ আধুনিকীকরণের পরিকল্পনা মোকাবিলা করার জন্য ডাক দিয়েছে। শুধু তাই নয়, সৌদি সরকারের বিরুদ্ধে সারা বিশ্বকে, একজোট হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
আরও পড়ুন:
সউদি আরবে ১৯৭০ সালের পর দেশটির ইসলামিক নেতারা সিনেমা হলগুলো বন্ধ করে দেন। এর পর ৩৫ বছর ধরে সেখানে কোনও সিনেমা হল ছিল না। ২০১৮ সালে সিনেমা হলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির রাজপরিবার।
আরও পড়ুন:
এই দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের ১৮ এপ্রিল রিয়াদে চালু হয় দেশটির প্রথম সিনেমা হল। গত তিন বছরে ১১ প্রতিষ্ঠানকে সিনেমা হল নির্মাণ এবং চলচ্চিত্র প্রদর্শনের লাইসেন্স দেওয়া হয়েছে। সে জন্য বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হল চেইন আমেরিকান মুভি ক্লাসিকস বা এএমসির সঙ্গে চুক্তি হয় দেশটির। বিনোদনের নানা উৎসে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।