পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটমুখী বিহারে খুনের অভিযোগ গ্রেফতার হলেন এনডিএ প্রার্থী অনন্ত সিং। গত শনিবার নিজের নির্বাচনী এলাকায় ভোট প্রচারের সময় তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, জনতা দল (ইউনাইটেড) প্রার্থী ও প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জন সুরজ পার্টির সমর্থক দুলালচাঁদ যাদবের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার গভীর রাতে পাটনার জেলা ম্যাজিস্ট্রেট থিয়াগরাজন এস এম এবং সিনিয়র পুলিশ সুপার কার্তিকে শর্মা পাটনা জেলার বারে তাঁর বাড়ি থেকে সিংকে গ্রেফতার করেছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পাটনার ডিএম থিয়াগারাজন জানিয়েছেন, জেলা প্রশাসন ঘটনাটিকে খুব গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, 'আমরা ওই এলাকায় নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করব। কাউকে ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।'