নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি: লোকসভা ভোট আসন্ন। তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার বাজেট বত্তৃতায় কিছুটা অপ্রত্যাশিত ভাবেই শোনা গেল দু’জন খেলোয়াড়ের নাম। তারা রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ম্যাগনাস কার্লসেন। কেন তাদের কথা বত্তৃতায় রাখলেন সীতারামন?
রাখলেন ভারতীয় জনতা পার্টির শাসনকালে খেলাধুলোয় উন্নতি হয়েছে বোঝানোর জন্য। বিশেষ করে বললেন দাবা খেলার কথা। সেই প্রসঙ্গেই উঠে এল প্রজ্ঞার নাম।আরও পড়ুন:
অর্থমন্ত্রীর কথায়, খেলাধুলোয় তরুণদের নতুন উচ্চতায় গর্বিত দেশ। এই মুহূর্তে আমাদের দেশের এক নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রবল লড়াই করেছিলেন চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে।
২০১০ সালে আমাদের দেশে ২০ জনের সামান্য বেশি গ্র্যান্ডমাস্টার ছিলেন। সেই সংখ্যাটা এখন ৮০-র বেশি।আরও পড়ুন:
প্রসঙ্গত, বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে ১৮ বছরের প্রজ্ঞা এখন ক্রমতালিকা অনুয়ায়ী ভারতের শীর্ষস্থানাধিকারী দাবাড়ু। এ দিকে, অর্থমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে, ২০২৩ সালে ভারত এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসে সর্বাধিক পদক জিতেছে। নির্মলা সীতারামন যখন এই সব বলছিলেন তখন দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টেবিল চাপড়ে নিজের আনন্দের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।