নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর: পাশ হয়ে গিয়েছে মহিলা সংসরক্ষণ বিল। যার পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। কিন্তু তা কবে কার্যকর হবে কেউ জানে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ২০২৪ এ আদমশুমারি পর এই বিল নিয়ে গঠনমূলক পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার দক্ষিণ কন্নড় জেলার মুদবিদ্রিতে রানী আব্বাক্কাকে উৎসর্গ করা একটি স্মারক ডাকটিকিট প্রকাশের সময় এই মন্তব্য করেন নির্মলা। সঙ্গে ছিল মোদী প্রশংসা ফ্রি। ২০২৪ এর কখন থেকে সেন্সাস হবে তা কেউ জানে না। তার দিনক্ষণ ঘোষণাও হয়নি। তারপরও কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন ২০২৪ এর আদমশুমারি পরই মহিলা সংরক্ষণ বিল নিয়ে কার্যকর ভূমিকা নেওয়া হবে।
সীতারামন বলেন, মহিলা বিলটি বাস্তবে পরিণত হয়েছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা জাতি গঠনে মহিলাদের ভূমিকায় বিশ্বাস করেন। কেন্দ্রীয় মন্ত্রী পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই করা ১৬ শতকের রানী আব্বাক্কার সাহস ও সাহসিকতারও প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বহু অজানা যোদ্ধাদের অবদানকে তুলে ধরছে। এই সব বীর যোদ্ধারা সাম্রাজ্যবাদী বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকা, গণপরিষদে মহিলাদের ভূমিকা এবং স্বাধীনতা সংগ্রামের উপজাতীয় নেতাদের ভূমিকা সম্বলিত তিনটি বই প্রকাশ করার জন্য অমর চিত্র কথার সঙ্গে চুক্তি করেছে। এত কথা বললেও নির্মল কিন্তু একবারের জেনেও বলেননি ঠিক কবে নাগাদ শুরু হবে জনগণনার কাজ। এর আগে করোনার কারণে জনগণনা হয়নি। সেসব চুকেবুকে গেছে তাও বহুদিন হল। কিন্তু তারপরও সেন্সাসের কথা জানাচ্ছে না কেন্দ্র।






























