পুবের কলম ওয়েবডেস্কঃ কর্মসংস্থানই হবে উন্নয়নের মাপকাঠি।এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাস্তব বলছে অন্য কথা। খুব সম্প্রতি একটি সমীক্ষা বলছে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে হতাশায় চাকরির জন্য আবেদন করাই ছেড়েছেন ৪৫ কোটির বেশি।
মহিলাদের মধ্যে এর হার অত্যন্ত উদ্বেগজনক ভাবে বাড়ছে।আরও পড়ুন:
মুম্বইয়ের বেসরকারি সমীক্ষা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র একটি সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তবে ২০২০ সালে করোনা মহামারী হানা দেওয়ার কারণেই এই বেহাল পরিস্থিতি। আর্থ- সামাজিক পরিকাঠামোর ওপর প্রভাব পড়েছে।
আরও পড়ুন:
বিগত কয়েকবছর ধরেই এই বেহাল অবস্থা। ২০১৭ সালের কথা তুলে ধরেছে ওই সমীক্ষাকারী সংস্থা। যখন বিশ্বে করোনা মহামারীর কোন ধারণাই ছিলনা।
আরও পড়ুন:
সেই সময় থেকেই শুরু।
তারপর পরবর্তী পাঁচ বছরে শ্রমিকদের কাজে যোগদানের হার ৪৬ থেকে নেমে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। মহিলাদের মধ্যে এই প্রবণতা আরও মারাত্মক। ওই পাঁচ বছরে ধাপে ধাপে প্রায় দু’কোটি মহিলা কর্মক্ষেত্র থেকে সরে গিয়েছেন।আরও পড়ুন:
সমীক্ষা বলছে সঠিক কর্মসংস্থানের জন্য আগামী ২০৩০ সালের মধ্যে দেশের মধ্যে ৯ কোটি চাকরির লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে তবে এই হাহাকার সামাল দেওয়া সম্ভব। কিন্তু কর্মসংস্থানের সুযোগ কোথায়? কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ইতিমধ্যেই এই ইস্যুতে মোদি সরকারকে বিঁধেছেন ট্যুইটে।