শ্রীনগর: কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ সরকার শনিবার একটি আদেশ জারি করেছে 'লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা' হওয়ার নীতি নিয়ে৷ তাতে দেখা যাচ্ছে, আগের ডোমিসাইল নীতিই চলবে সেখানে৷ ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ হয়৷ তারপর জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি করা হয়৷ জম্মু-কাশ্মীরের ডোমিসাইল নীতি নমনীয় করা হয়েছে৷ উপত্যকার বাইরের বাসিন্দাদের জন্য সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত লঘু হয়েছে৷ কিন্তু শেষ পর্যন্ত লাদাখের ডোমিসাইল নীতিতে তেমন কোনও পরিবর্তন আসছে না৷ এই কেন্দ্রশাসিত অঞ্চলটি অমুসলিম-প্রধান৷ মূলত বৌদ্ধদের বসবাস রয়েছে৷
লাদাখ রেসিডেন্ট সার্টিফিকেট অর্ডার ২০২১ অনুসারে, লেহ ও কার্গিল জেলায় প্রশাসনের ইস্যু করা স্থায়ী আবাসিক সার্টিফিকেটধারী ব্যক্তি অথবা যে ব্যক্তি স্থায়ী আবাসিক সার্টিফিকেট পাওয়ার যোগ্য তিনি লেহ ও কার্গিল জেলার রেসিডেন্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন৷ লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কোনও বিভাগ বা প্রশাসনের পরিষেবায় সমস্ত অ-গেজেটেড পদে নিয়োগের উদ্দেশ্যে সাময়িকভাবে 'লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা' নির্ধারণের আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে যে স্থায়ী আবাসিক শংসাপত্রের অধিকারী ব্যক্তিদের সন্তান বা এমন শ্রেণীর ব্যক্তিদের সন্তান যারা লেহ এবং কার্গিল জেলার স্থায়ী আবাসিক সার্টিফিকেট পাবার যোগ্য, তারা এতে উৎরে যাবে৷
তবে জম্মু-কাশ্মীরে সরকার কারও সঙ্গে আলোচনা না করেই একতরফা ভাবে বহিরাগতদের ডোমিসাইল সার্টিফিকেট দেবার যে সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে তার বাস্তবায়নও শুরু হয়ে গিয়েছে৷ এতে বহিরাগতরাই সুবিধাপ্রাপ্ত হচ্ছেন৷ ক্ষতি প্রকৃত কাশ্মীরি জনতার৷ প্রকৃত কাশ্মীরিদের ইতিহাস, ঐতিহ্য, সংহতি ও মৌলিক অধিকার বজায় রাখতে এই ব্যাপারটি বন্ধ করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ নয়া ডোমিসাইল আইন জম্মু-কাশ্মীরের প্রকৃত বাসিন্দাদের অস্তিত্ব ও পরিচিতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে৷ জম্মু-কাশ্মীরের এই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি ন্যুনতম ১৫ বছর জম্মু-কাশ্মীরে বসবাস করে থাকেন, তবে তিনি সেখানকার স্থায়ী নাগরিক হয়ে যাবেন অর্থাৎ তাকে সেখানকার ডোমিসাইল বলে গণ্য করা হবে৷ লাদাখ কিন্তু কৌশল করে পুরনো নীতিই বহাল রাখল৷
আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর