পুবের কলম ওয়েব ডেস্ক: যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলের হামলা আরও তীব্র হবে এবং আরও দুই মাস যুদ্ধ চলবে। এমনটাই বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। এর আগে কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। শুক্রবার সকাল ৭টা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই হুঙ্কার দেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের যোদ্ধাদের উদ্দেশে বক্তব্য দেন ইয়োভ গ্যালান্ত। তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে তোমরা যা দেখতে পাবে তা হল প্রথমে বন্দিদের মুক্তি। এই যুদ্ধবিরতি সংক্ষিপ্ত হবে।’ যুদ্ধবিরতির সময় সেনাদের নতুন করে সংগঠিত ও অস্ত্র-গোলাবারুদ প্রস্তুত করার নির্দেশ দিয়ে গ্যালান্ত বলেন, ‘আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত হও।’ যুদ্ধ আরও দুই মাস হবে জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ ধারাবাহিকভাবে চলতে থাকবে।
কারণ আমাদের বিজয় সম্পূর্ণ করতে হবে এবং অন্য বন্দিদের ফিরিয়ে আনতে হবে।’আরও পড়ুন:
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর আগে ঠিক একই কথা বলেছেন ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
আরও পড়ুন:
উল্লেখ্য, গাজায় দেড় মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এই হামলায় গাজার অর্ধেকেরও বেশি ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ১৪,১২৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি। সংঘাতের মধ্যেই একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত উভয় পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়। এই চুক্তির ব্যাপারে কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু। এসময় ৫০ ইসরাইলি বন্দি ও ১৫০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন।’আরও পড়ুন: