পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনি কবি, লেখক ও সাহিত্যের অধ্যাপক রিফাত আল আরির ইসরাইলি হামলায় সপরিবারে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনী বিমান হামলায় কবি রিফাত, তাঁর এক ভাই, এক বোন ও তাঁর চার সন্তানসহ পরিবারের মোট ৭ জন নিহত হন। ড. রিফাত গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সাহিত্য, তুলনামূলক সাহিত্য, শেক্সপিয়র ও সৃজনশীল লেখার একজন অধ্যাপক ছিলেন। তিনি সেখানে ২০০৭ সাল থেকে শিক্ষকতা করছিলেন।
তিনি ‘গাজা আনসাইলেন্সড’ (২০১৫) নামে বইয়ের সহ-সম্পাদক এবং ‘গাজা রাইটস ব্যাক: শর্ট ফ্রম ইয়াং রাইটার্স ইন গাজা, প্যালেস্টাইন (২০১৪) এর সম্পাদক ছিলেন।আরও পড়ুন:
ড. রিফাত আল আরির ‘উই আর নট নাম্বার্স’ নামে একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন। সংস্থাটি ফিলিস্তিনের স্বার্থে ফিলিস্তিনি লেখক ও চিন্তাবিদদের একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে নিবেদিত ছিল। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও বেশ জনপ্রিয় ছিলেন আল আরির। ‘রিফাত ইন গাজা’ নামের অ্যাকাউন্টে উপত্যকার জনগণের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর চলমান নৃশংসতা, সেই সঙ্গে মার্কিন প্রশাসনের ভূমিকাসহ গাজার পরিস্থিতি তুলে ধরতেন তিনি।
আরও পড়ুন: