পুবের কলম ওয়েবডেস্কঃ কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে ঘোষণা করা হল দু দিনের রাষ্ট্রীয় শোক।
চিকিৎসকদের সকল প্রচেষ্টা এবং অগণিত অনুরাগীদের প্রার্থনা কে ব্যর্থ করে রবিবার সকালে সুরলোকে পাড়ি দিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এই কিংবদন্তী শিল্পীর প্রয়াণে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন দেশের সংস্কৃতি জগতে এ এক অপূরণীয় ক্ষতি। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর।
আরও পড়ুন:
এদিন ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’ ছবি সৌজন্যঃ প্রধানমন্ত্রীর ট্যুইটার পেজ