পুবের কলম, ওয়েবডেস্ক: চপার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। চপারে রাইসির সহযাত্রী তথা সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও মারা গিয়েছেন। এই ঘটনায় শোকজ্ঞাপন করলেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতারা। দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ইরানের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্ব নেতারা।
আরও পড়ুন:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন:
আরও পড়ুন:
রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, 'ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত।
এ ঘটনায় ইরানকে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব। প্রয়োজনে উদ্ধার অভিযানে যোগ দিতে প্রস্তুত রাশিয়ার বিমান।'আরও পড়ুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি:
আরও পড়ুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে বলেন, 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সব সময় স্মরণ হয়ে থাকবে। তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই দুঃসময়ে ভারত অবশ্যই ইরানের পাশে থাকবে।
'আরও পড়ুন:
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান:
আরও পড়ুন:
তুর্কি প্রেসিডেন্ট বলেন, 'আমরা গভীরভাবে শোকাহত যে, ইরানের রাষ্ট্রপতি, আমার ভাই ইব্রাহিম রাইসি এবং তার প্রতিনিধি দলের একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে ইরান কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছি।'
[caption id="attachment_116810" align="aligncenter" width="297"]
(চপার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি)[/caption]
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ:
আরও পড়ুন:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, 'এক মাসেরও কম সময় আগে এক ঐতিহাসিক সফরে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে আতিথ্য দিয়েছিল পাকিস্তান। তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন। তাদের মৃত্যুতে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে।
প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা এবং ইরানের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের পতাকা আজ অর্ধনমিত রাখা হবে।'আরও পড়ুন:
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি:
আরও পড়ুন:
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেছেন, 'হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি,পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা। ধৈর্য এবং সান্ত্বনার সঙ্গে আমি তাদের এবং তাদের পরিবারের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা আল্লাহরই এবং তার কাছেই ফিরে যাব।'
আরও পড়ুন:
সৌদি আরব:
আরও পড়ুন:
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটি এ ব্যাপারে ইরানকে সহযোগিতা করার কথা জানিয়েছে।
আরও পড়ুন:
হামাসের শোক বিবৃতি:
আরও পড়ুন:
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়ে হামাস এক বিবৃতিতে বলেছে, ‘ইরানি জনগণের সঙ্গে দুঃখ ও বেদনা ভাগ করে নিচ্ছি আমরা এবং ইরানের সঙ্গে আমাদের সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি।’
আরও পড়ুন:
এছাড়াও, মিসর, লেবানন, সংযক্ত আরব আমিরাত, ওমান, জর্দান, কাতার, কুয়েত, ইয়েমেন, ভেনিজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইতালির মত দেশগুলি ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।