পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কার মধ্যে ইসরাইলের কড়া পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ত্রাণ কার্যক্রম চালানো ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার মানুষের দুর্ভোগের জবাব একদিন না একদিন দেওয়া হবেই, আর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই দায় এড়াতে পারবেন না।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশের প্রশংসা করে এরদোয়ান বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক ও সমগ্র ইসলামী বিশ্ব গাজার পাশে থাকবে। উল্লেখ্য, গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের শুরু থেকেই তুরস্ক কড়া অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে আঙ্কারা ইসরাইলের সঙ্গে বাণিজ্য ধাপে ধাপে কমিয়ে এনে শেষ পর্যন্ত সব ধরনের রফতানি, আমদানি ও ট্রানজিট বাণিজ্য স্থগিত করেছে।