পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিবস। প্রতি বছরের মতো এবারেও এই বিশেষ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হল। প্রতি বছরই সারা দেশে এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়ে থাকে। ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সেই উপলক্ষে ২ অক্টোবর একটি বিশেষ দিন হিসেবে স্মরণ করা হয়। ২০০৭ সালের ১৫ জুন ইউএন সাধারণ পরিষদ ঘোষণা করেছিল যে, এদের গৃহীত একটি সিদ্ধান্ত অনুযায়ী ২ অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উদযাপিত করা হবে।
আজও সমগ্র বিশ্বের কাছে যা সমানভাবে জনপ্রিয়। শনিবার সকাল থেকে গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।আরও পড়ুন:

সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে শ্রদ্ধা জানান, জাতির জনক মহাত্মা গান্ধীকে। প্রধানমন্ত্রী লেখেন, 'গান্ধী জয়ন্তীকে আমি বাপুকে শ্রদ্ধা জানাই। ওঁনার মহান নীতি, আদর্শ আজও গোটা বিশ্বের কাছে সমানভাবে সমাদৃত। ওঁনার চিন্তাধারা মানুষের অনুপ্রেরণা'।
রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
রাজঘাটে এদিন শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। আজ ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। বিজয়ঘাটে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি সমাধিতেও শ্রদ্ধা অর্পণ করেন সোনিয়া ও রাহুল গান্ধী। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দলনেতা ছিলেন। ১৯২০ সালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। ১৯৬৬ সালের ১০ জানুয়ারি তাশখন্দে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদিত হয়।
আরও পড়ুন:

এদিন রাজঘাটে গান্ধীমূর্তির পাদদেশে শ্রদ্ধা অর্পণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখমন্ত্রী মনীশ শিশোদিয়া।
গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ওড়িশার জয়রত গ্রামে এক বিশাল পদযাত্রায় আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তামিলনাড়ুতেও বিপুল সমারোহের মধ্য দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও রাজ্যপাল আরএন রবি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও গান্ধীমূর্তির পাদদেশে মাল্যদান করেন। ছিলেন রাজ্যপাল আনন্দীবেনও।
জয়পুরে গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গুজরাটের সবরমতি আশ্রমেও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:

কলকাতার মেয়ো রোডে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্ম জয়ন্তীতে গান্ধী মূর্তির পাদদেশে তাঁকে সস্ত্রীক শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।