পুবের কলম ওয়েবডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সময় সোমবার দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে ওই দাঙ্গার ঘটনা ঘটে। রাজধানী কুইতো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।
কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দু’টি দলের বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের এক সরকারি আধিকারিক বলেন, ‘এখনও পর্যন্ত ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। তবে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে।’ দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের বনিদদের আটক করে ফিরিয়ে আনা হয়েছে। এখনও ১০৮ বন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না। এর আগে দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাঁদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন না। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারের আলাদা পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দি নিহত হয়েছে। গত মাসে দক্ষিণ ইকুয়েডরের এল তুরি কারাগারে এক দাঙ্গায় কমপক্ষে ২০ বন্দি নিহত হয়।কারাগারে দাঙ্গা, নিহত অন্তত ৪৩
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ মে ২০২২, ১৫:০২
আরও খবর
ভাঙড়ের অশান্তির জন্য রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
বাঁকুড়ার কারখানায় বিস্ফোরণ, আহত অন্তত ১৫
'বাংলার মানুষ হিংসা পছন্দ করে না, এটা সংস্কৃতি নয়', রিষড়াকাণ্ডে দিঘা থেকে বিজেপিকে ম্যারাথন তোপ মমতার
রিষড়ার ঘটনার জের, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর