পুবের কলম,ওয়েবডেস্কঃ পবিত্র রমযান মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোযা রাখেন মুসলিমরা। কিন্তু এই উপবাস করার সময়টি পৃথিবীর সব জায়গায় এক নয়। মূলত সূর্য ওঠা ও ডুবে যাওয়ার ওপর উপবাসের সময় নির্ভর করে।
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সউদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোযা রাখতে হবে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে বেশি বা কম সময় সিয়াম পালন করতে হবে।আরও পড়ুন:
এবারের রমযানে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সবচেয়ে কম সময় রোযা রাখতে হবে। চিলির মুসলিমরা গড়ে প্রতিদিন সাড়ে ১১ ঘণ্টা রোযা রাখবেন।